চার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে - The News Lion

চার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে




দি নিউজ লায়ন ;  পরপর  চার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুর এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী ইমরান শেখকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। 


এদিকে রবিবার দুপুরে অভিযুক্ত স্বামীকে মেডিকেল কলেজ শারীরিক পরীক্ষার জন্য তদন্তকারী পুলিশ কর্তারা নিয়ে আসে। সেই সময় জখম ওই গৃহবধূর পরিবার ও গ্রামবাসীরা মেডিকেল কলেজের সামনে  পুলিশের প্রিজন ভ্যানে বসে থাকা অভিযুক্ত স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখায় দেখায়। এমনকি মারমুখী হয়ে ওঠে ক্ষিপ্ত গ্রামবাসীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর  নাম বিউটি বিবি (২৮)। 


গত ১০ বছর আগে মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা পেশায় দিনমজুর ইমরান শেখের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর তিনটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ। অভিযোগ গত সাত দিন আগে ওই গৃহবধূ আবার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। অভিযোগ পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শনিবার রাতে অভিযুক্ত স্বামী ইমরান শেখ শাবল দিয়ে আঘাত করে তার স্ত্রীকে খুন করার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় এরপরই ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। 


 জখম গৃহবধূর এক আত্মীয় ময়না বিবি বলেন, পরপর চারটি কন্যাসন্তানের জন্ম দেওয়ার কারণে বিউটি বিবিকে পিটিয়ে খুনের চেষ্টা চালিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। সাতদিন আগেও আর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলো। আর তা নিয়ে এই ঘটনাটি ঘটে। একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।  বাকিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই গৃহবধূর পরিবার এই ঘটনায় অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবি তুলেছেন। এদিকে অভিযুক্ত স্বামীকে মেডিকেল করার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে ওই গৃহবধূর পরিবার পুলিশ ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। ইংলিশবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন , পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.